সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামে পাটক্ষেত থেকে নিখোঁজ আসাদুল ইসলামের (২৪) হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে কালুখালী পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে  প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে অপরাধীরা।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেন কালুখালী থানা পুলিশ।
নিহত আসাদুল ইসলাম কালুখালী উপজেলার বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম দাবি করেছেন, আসাদুল সংগঠনটির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৪জুন) বিকেলে সোনাপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ঘড়ে ফেরেন নি মৃত আসাদুল ইসলাম। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেলে আনুমানিক রাত ১০টার দিকে কালুখালী থানায় বিষয়টি জানান।
পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পাটক্ষেত থেকে আসাদুলের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহ উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন অংশ আগুনে পোড়া অবস্থায় দেখা যায়।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, “নিখোঁজ আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি