রাঙ্গামাটি জেলা পরিষদের এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১২ আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১ টায় রাঙ্গামাটি জেলার ই-লার্নিং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল বিদ্যালয়ের প্রধানদের নিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনের সেমিনার কক্ষে এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে  ও
পিবিএল প্রোজেক্ট সহকারি পরিচালক ডালিয়ার উপাস্থাপনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে উক্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম,
নির্বাহী প্রকৌশলী (ভাঃপ্রাঃ) এরশাদুল হক মন্ডল, জেলা পরিষদের সদস্য এডভোকেট  লুৎফুন্নেছা বেগম (ঝিমি)।
সভায় রাঙ্গামাটি জেলার এসএসসি ফলাফল পর্যালোচনা পুর্বক সমস্যা চিহ্নিত করে তার সমাধান কল্পে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ  ও প্রো বেটার লাইফ (পিবিএল), রাঙ্গামাটি এর অর্থায়নে ও বাস্তবায়নে ই-লার্নিং প্রকল্পের আওয়াত জেলার মাধ্যমিক  শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট টিভি ও ল্যাপটপ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন