শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটি কোতোয়ালী পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ জুয়াড়ি ও ১ পলাতক আসামি গ্রেফতার

রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ি এবং পূর্বের মামলার এক পলাতক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (২১ মে) রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মাদক কেনাবেচা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রিজার্ভ বাজার এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ নিজাম উদ্দিন (২৭) এবং তবলছড়ি নিচের বাজার এলাকার মৃত হাফেজের ছেলে মোঃ ফোরকান (২৮)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তারা অনলাইনে নিষিদ্ধ জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণও পেয়েছে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার সুরক্ষা আইনে পৃথক দুটি নিয়মিত মামলা (মামলা নং-১৩ ও ১৪) দায়ের করা হয়েছে।

এদিকে একই অভিযানে কাঁঠালতলী লেকার্স রোড এলাকা থেকে সুজন আহম্মেদ (৩৮) নামে এক পলাতক মাদক কারবারিকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাঁঠালতলী এলাকার খায়ের আহম্মেদের ছেলে। পুলিশ জানায়, সুজন গত ১৪ মে কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার (মামলা নং-১০) এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং