রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবলীগ থেকে বিএনপি—দোলন মুন্সির যোগদানে নলছিটির সুবিদপুরে রাজনৈতিক উত্তেজনা

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে আওয়ামী যুবলীগ নেতা দোলন মুন্সির বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা সৃষ্টি হয়।
খবর অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নলছিটি উপজেলা বিএনপির সভাপতি হেলাল খান এবং নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  তৌহিদ আলম মান্না ও সদস্য সচিব সাইদুল কবির রানা কে আটক করে রাখেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ সময় বিক্ষোভরত নেতাকর্মীরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পাশাপাশি তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
ঘটনার পর থেকে সুবিদপুর ইউনিয়নে অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী