মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এ বছর মাদরাসাটি থেকে মোট ৮২.৫০ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
মাদরাসা সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ৬৬ জন পাস করেছেন।
ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান:
এ প্লাস (A+): ০৭ জন
এ (A): ২৭ জন
এ মাইনাস (A-): ১৯ জন
বি (B): ০৯ জন
সি (C): ০৪ জন
শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন মাদরাসা কর্তৃপক্ষ। এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।


