“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মানিকগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন হলরুমে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. একে এম মোফাখখারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ২৫০ শষ্যা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ মোঃ শাহ আলমগীর,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক জাকিয়া আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী,২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা. বদরুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মহিউদ্দিনসহ এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে সবার জন্য নিরাপদ ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি স্বাস্থ্যসেবা নিয়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


