মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র ও মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুকূলে বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫জুলাই শনিবার সকাল ১১টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ প্রশাসক জনাব আলী আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিতাই রায় চৌধুরী(এমপি) মাননীয় মন্ত্রী, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মনোয়ার হোসেন খান,মাননীয় সংসদ সদস্য মাগুরা-১
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোতাকাব্বীর আহমদ,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা,জনাব মোল্লা আজাদ হোসেন,পিপিএম সেবা,পুলিশ সুপার মাগুরা,ডাঃ মোঃশামীম কবির,সিভিল সার্জন মাগুরা।প্রফেসর ড.মোঃআলফাজ উদ্দিন, অধ্যক্ষ সরকারি হোসেন
শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইন্জিনিয়ার হৃদয় পারভেজের সঞ্চলানায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন,আহসান হাবিব কিশোর,মোঃ ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান,মোঃআলমঙ্গীর হোসাইন, মিঠুন রায় চৌধুরী, অ্যাডভোকেট শহীদ হাসান টগর,আমিনুর রহমান খান পিকুল।
এছাড়াও বিএনপির অঙ্গসংগঠন যুবদল,ছাত্রদল,
কৃষকদল,স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে ২৮৫ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার টাকা করে এবং মাননীয় সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহোদয়ের বিশেষ বরাদ্দ প্রকল্পের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানে হারমোনিয়াম ও ঢুগি তোবলা এছাড়াও পাঁচটি ধর্মীয় প্রতিষ্ঠানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে প্রদান করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হাসিনা মমতাজ। প্রধান অতিথি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একেএকে সব চাহিদা পূরণ করছেন।সেই হিসেবে জেলা পরিষদের মাধ্যমে আজকের এই চেক বিতরণ।


