শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ১ মে ২০২৬ খ্রিস্টাব্দে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। তাই কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শ্রমিক কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে শ্রমিকরা নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারে এবং একটি মানবিক ও সুরক্ষিত কর্মপরিবেশ প্রতিষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং