রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাদেবপুরে ৩০ পিস টাপেন্টাডলসহ একজন আটক

নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মহাদেবপুর থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে ৩০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ শ্রী গৌতম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের বিশেষ দিকনির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার আলীদেওনা এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলীদেওনা গ্রামের শ্রী গৌতমকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতে-নাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মহাদেবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের কড়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর