শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলবে বিল্ডিংয়ের উপর থেকে ইট পড়ে শিক্ষার্থী গুরুতর আহত

চাঁদপুরের মতলবে একটি নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে লিজা (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সে স্থানীয় দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী।
জানা যায়, উপজেলার চরমুকুন্দি এলাকায় জনৈক নুরুজ্জামান তার নির্মাণাধীন ভবনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ পরিচালনা করছিলেন। মঙ্গলবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ ভবনের ওপর থেকে একটি ইট নিচে পড়ে লিজার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং