ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি অবৈধ গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পশ্চিম বাপ্তা ৬ নম্বর ওয়ার্ডের পরানগঞ্জ বাজার থেকে কলঘাট বাজারগামী সড়কের পেয়ার খান মোড় সংলগ্ন আ. হক মাঝি বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন, মো. সুজন (২৫), পিতা: নুর ইসলাম, মাতা: সমীরননেছা, চরনোয়াবাদ চৌমুহনী ৯ নম্বর ওয়ার্ড এবং মো. জাহিদ (২৮), পিতা: মৃত শাজাহান, মাতা: নুরজাহান, চরনাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


