পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন পাথরঘাটা গ্রামের মো. শান্ত হাসান শুভ (২৫), বোয়ালমারী গ্রামের মো. জোবায়ের আহমেদ (২৪) এবং ভদ্রপাড়া গ্রামের মো. মোশাররফ হোসেন (৩৬)।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে শান্ত হাসান শুভ ও জোবায়ের আহমেদকে প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মোশাররফ হোসেনকে ৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সক্লুসিভ মেজিস্ট্রেট মিজানুর রহমান বলেন এ অভিযান চলমান থাকবে ।


