শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার ধ্বংস অভিযান

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৮টি ড্রেজার মেশিন, প্রায় ১২০০ ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন ও পূর্ব চন্ডিপুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সঙ্গে ছিলেন আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে সব অবৈধ ড্রেজার ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং