শনিবার (১৬ মে ২০২৬) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, সিনিয়র সদস্য সৈয়দ দুলাল, মানবেন্দ্র বটব্যাল, নুরুল আলম ফরিদ, নাসিমুল আলমসহ মরহুমের পরিবারের সদস্য ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মরহুম মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সাংবাদিকতা জীবনের অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


