ময়মনসিংহ জেলার ফুলপুরে বসতবাড়িতে ডুকে হামলা, মারধর ও চেইন ছিনিয়ে নেওয়ায় তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মোছাঃ নাজমুন্নাহার (২৫) নামে এক নারী। অভিযোগে হাবিবুর রহমান হাবিব কে প্রধান আসামী করা হয়েছে। তিনি ফুলপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব।
অভিযোগে আরো জানা যায়, উপজেলা ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামের নাজমুন্নাহার গত ১৩ই আগস্ট বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২:৪০ মিনিটে এ ঘটনা ঘটে বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় ঘটনার সময় কয়েকজন তাদের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরিবারবর্গ এর প্রতিবাদ করলে নাজমুন্নাহার ও পরিবারের উপর হামলার চেষ্টা করা হয়। এক পর্যায়ে বাঁধা দিতে গেলে নাজমুন্নাহার ও তার বৃদ্ধ মা সহ সঙ্গে থাকা কয়েকজনকে মারধর করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা হবে।
আহতদেরকে প্রথমে ফুলপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই বিষয়ে প্রধান অভিযুক্ত হাবিবুর রহমান আরিফ অভিযোগ অস্বীকার করে বলেন তিনি বাড়িতে ছিলেন না। লোক মুখে তিনি জানতে পেরেছেন সেলিম মিয়া ও তার স্ত্রী নাজমুন্নাহার আহত করেছেন। এ ঘটনার সাথে তিনি জড়িত নয় বলে দাবি করেন। অভিযোগকারী নাজমুন্নাহার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


