বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলপুরে কিশোরীর বি ষপান মৃ ত্যু, প্রধান আ সামি আ টক

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রাবেয়া (১৩) নামে এক কিশোরী বি ষপান করে আ ত্মহ ত্যা করছে । এ ঘটনায় পুলিশ প্রধান আসামি হামিদুলকে আটক করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নি হত রাবেয়া স্থানীয় বাসিন্দা মো: বিল্লাল হোসেনের মেয়ে। একই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও রাবেয়া ও হামিদুলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।
বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে রাবেয়ার বাবা বিল্লাল হোসেন তার ভাইকে বিষয়টি অবহিত করেন। পরে হামিদুলের বাবা নূরুল ইসলাম  বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এর জের ধরে রাবেয়াকে বি ষপান করে হ ত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ঘটনাটি নিয়ে মৃত্যুর প্ররোচনার একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত হামিদুল ইসলামকে আ টক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং