প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সোমবার সকালে সড়ক পথে বগুড়া সফর উপলক্ষে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ব্যাপক শোডাউন ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন,নাওজোর,কোনাবাড়ি, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর ও বোর্ডঘর স্কয়ার গেট পর্যন্ত এলাকায় হাজার -হাজার নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, প্রধানমন্ত্রীর ছবি হাতে নিয়ে দলীয় স্লোগানে মুখরিত করে তোলে । ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর গাড়ির বহর অতিক্রম করার সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে অভিনন্দন এর জবাব দেন।
প্রধানমন্ত্রী সফর উপলক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, গাজীপুর – ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, গাজীপুর -৩ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহীম, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ,উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্মসম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক বিএনপি পৌর যুগ্ম সম্পাদক-মোঃ সাইজুদ্দিন আহমেদ প্রমুখ। সোমবার সকালে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


