শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত দিনাজপুর জেলা পুলিশ

১০ মে ২০২৬ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে “পুলিশ সপ্তাহ-২০২৬”-এর শুভ উদ্বোধন করেন।
এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল— “আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ”।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ আলী হোসেন ফকির।
বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিকগণ, অতিরিক্ত আইজিগণ, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর পুলিশ লাইন্স হলরুম থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা পুলিশসহ জেলার অন্যান্য পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং