শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে একই পরিবারের ৩ জনকে চেতনানাশক খাইয়ে চুরি‎

‎পিরোজপুরের ইন্দুরকানীতে সেহরী খেয়ে একই পরিবারের ৩ জন অচেতন হয়ে পড়ে। পরে তাদের ঘরের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, তাদের অনুপস্থিতিতে ঘরে থাকা খাবারের সঙ্গে চেতানা নাশক ওষুধ মিশিয়ে দেওয়া হয়। এতে খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা মালামাল চুরি করে পালিয়ে যায়।

ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ ঘটনা ঘটে।

‎ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎অসুস্থরা হলেন, ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামের এনামুল হক (৫০) তার স্ত্রী মরিয়ম (৪৫) এবং মেয়ে সাবিহা (২০)।

‎ভুক্তভোগী এনামুল হকের ছেলে সাজিদ বলেন, সকাল বেলা পাসের বাড়ির লোকজন বাসায় গিয়ে দেখেন পিছনের দরজা খোলা পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে আছে। ঘরের সবকিছু এলোমেলো পড়ে আছে। সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছিলো দূর্বিত্তরা।

‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শংযুক্তা সাহা বলেন, সকালে আমাদের হাসপাতালে তিনজনকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭২ ঘন্টা না গেলে অচেতন হওয়ার মূল কারণ জানা যাবে না।

‎এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং