শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিছিয়ে থাকা এনজিও জিসাকে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়ায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার একটি তুলনামূলকভাবে পিছিয়ে থাকা বেসরকারি উন্নয়ন সংস্থা—গ্রামীণ ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (জিসা)—কে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়ায় স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
নথিপত্র অনুযায়ী, জিসার প্রধান কার্যালয়ের ঠিকানা কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় দেখানো হলেও বাস্তবে সংস্থাটির কার্যক্রম বর্তমানে নগরীর রেসকোর্স এলাকায় পরিচালিত হচ্ছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, জিসার নিজস্ব জনবল কাঠামো অত্যন্ত সীমিত। নির্বাচন পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীর ঘাটতি থাকায়, প্রকৃতপক্ষে কারা পর্যবেক্ষকের ভূমিকায় থাকবেন—তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে জিসার নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি মোট ১ হাজার ১৮৮ জন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছেন। তবে বাস্তবে তিনি প্রায় ৩০০ জন পর্যবেক্ষক মাঠে রাখবেন। এসব পর্যবেক্ষকের মধ্যে স্বেচ্ছাসেবক, সংস্থার সদস্য, কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানান তিনি।
অন্যদিকে জানা গেছে, কুমিল্লা জেলায় নিবন্ধিত ও সক্রিয় স্থানীয় এনজিওর সংখ্যা ২১টির বেশি। এসব সংস্থার মধ্যে অনেকেরই নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন গণতান্ত্রিক কার্যক্রমে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সে তুলনায় জিসা একটি অপেক্ষাকৃত পিছিয়ে থাকা সংস্থা এবং এ ধরনের জাতীয় গুরুত্বসম্পন্ন দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতাও খুবই সীমিত।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচন পর্যবেক্ষক কারা হবেন—সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকেই নেওয়া হয়। কমিশনের অনুমোদিত তালিকা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। জেলা প্রশাসন বা স্থানীয় নির্বাচন অফিস কোনো এনজিওকে নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয় না।
এদিকে নির্বাচন পর্যবেক্ষণের মতো সংবেদনশীল দায়িত্বে তুলনামূলক অনভিজ্ঞ ও সীমিত সক্ষমতার একটি সংস্থাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে সচেতন মহলের একটি অংশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং