দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ আয়শা ছিদ্দিকা আশা (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৪ মে ২০২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক নারীর বসতঘর ও দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটককৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম।


