বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ৩কেজি ওজনের তাজা গাঁজার গাছ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আয়মারসুলপুর আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
বুধবার সকালে ওই গ্রামের রোশকা মাহাতোর পুত্র রবিন মাহাতো ওরফে চয়ন(৪০) এর বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিক নির্দশনায় উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসাবে চয়নের বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয় । এসময় চয়ন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ী থেকে কৌশলে পালিয়ে যান। এ ব্যাপারে থানায় মাদক মামলা রুজ্জু করা হয়েছে বলে পাঁচবিবিউপজেলা থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং