বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল,বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাপশিয়া তাসরিন। এসময় সুধীজন, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল,সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার,বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি এবং পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ইউএনও বলেন,পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখতে আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং