পদ্মা সেতু হওয়ার পরে বরিশালে নৌ সেক্টর থেকে বিদায় নিচ্ছে একের পর এক নৌযান। বরিশালের ঐতিহ্য যুগ যুগ ধরে মানুষের চীর চেনা সেই লঞ্চ বিদায় নিচ্ছে বরিশাল থেকে। তথ্য অনুযায়ী জানা গেছে পর্যাপ্ত যাএী না থাকায় রোটেশন করেও লঞ্চ চালিয়ে মালিক কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যাচ্ছে।এমন কি স্টাফ এর বেতন এবং তেল খরচ উঠছে না মালিকদের। পদ্মা সেতুর উদ্বোধনের পর বরিশাল দক্ষিণ অঞ্চলের পাল্টে গেছে যোগাযোগ ব্যবস্থা।অতি অল্প সময় বরিশাল থেকে ঢাকা পৌঁছাতে বর্তমানে সময় লাগে ৩.থেকে ৪ ঘন্টা যা নাকি যাএীদের। সময় ও যাতায়াত সুবিধা মনে করছে তারা। তবে জ্ঞানী ব্যাক্তিরা বলছে দীর্ঘ সময় লঞ্চ জার্নি হলেও তা নিরাপদ ভাবে সকলে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে।যা সড়কপথে যাতায়াতের থেকে অনেক নিরাপদ। ৬ লেনের রাস্তা না থাকায় দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি। তবে অন্য দিকে যাএী না পেয়ে বরিশাল থেকে একের পর এক লঞ্চ বিক্রি করে দিচ্ছে মালিকপক্ষ।


