বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মো. তাসিফ (৯) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাসিফ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাসিফ শিশু ওয়ার্ডে ভর্তি হয়। সে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তার মৃত্যু হয়।
বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১০৭ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের জন্য দুটি আইসোলেশন সেন্টারে মোট ৪০টি শয্যা থাকলেও রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেক শিশুকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে গাদাগাদি পরিবেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাসিফ গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং