ময়মনসিংহ জেলার মধ্যে প্রথমবারের মতো নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরভেলামারি গ্রামের ৭৩০টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে চরভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সারাদেশের ২০টি জেলায় একযোগে পরিচালিত এই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী । এসময় তিনি বলেন, “সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল যোগ্য পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক , নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। স্থানীয়রা এ উদ্যোগকে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।


