শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাকোলে শ্রীপুর পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ মাদকসেবী শ্রীঘরে!

মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাগুরার শ্রীপুরে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার নাকোল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হাতেনাতে ৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— রায়নগর গ্রামের মোঃ সদর উদ্দিনের ছেলে মোঃ সাগর হাসান (২৪), মৃত তোয়াজ উদ্দিনের ছেলে মোঃ পলক (২৫) এবং মোঃ অহিদ শেখের ছেলে মোঃ নয়ন (২৩)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নাকোল এলাকার বিভিন্ন নির্জন স্থানে মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার একটি চৌকস টিম গত রাতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় এই তিন যুবককে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।মাদকসেবীদের এই গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। সচেতন মহলের দাবি, মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে পুলিশের এমন কঠোর অবস্থান নিয়মিত বজায় রাখা প্রয়োজন
শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং