নবাবগঞ্জে স্কাউটের দীক্ষা ও ডে-ক্যাম্প -২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিটের  আয়োজনে দিনব্যাপী ক্যাম্পিং এর মাধ্যমে দীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ দীক্ষা ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুল মোন্নাফ। দুটি ইউনিটে ভাগ হয়ে ৯জন স্কাউট সদস্যদের দীক্ষিত করা হয়। এ দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিধান কান্তি হালদার বলেন, স্কাউটিংয়ের দীক্ষা একজন শিক্ষার্থীকে মাদক, কুসংস্কার ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখে। স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র গড়ার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে। তাই সমৃদ্ধ জাতি ও দেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন। স্কাউট গ্রুপ কমিটির সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ জানান এ দীক্ষার মধ্য দিয়ে নবীন স্কাউটরা সৎ ও সাহসী হয়ে উঠবে এবং,সেবা, শৃঙ্খল ও মানবিকতার পথে আরো একধাপ এগিয়ে যাবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর জেলা কমিটির সম্পাদক মো. আকরাম হোসেন, দিনাজপুর জেলা স্কাউটসের কাবলিডার মো.মহিদুল ইসলাম, ইউনিট লিডার হাকিম শান, বাংলাদেশ স্কাউটসের নবাবগঞ্জ উপজেলা সম্পাদক মো. হাফিজুর রহমান মিলন, মো. রাব্বি হোসেন,মো. আব্দুস সালাম, সোহাগ চৌধুরীসহ প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন