১৪-০২-২০২৬-গোপালগঞ্জ–৩ সংসদীয় আসন-২১৭ ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এস এম জিলানী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারী রাত ৯ টার সময় উপজেলার পাটগাতী নবনির্বাচিত এমপির নিজ বাসভবনে তার সঙ্গে টুঙ্গীপাড়া প্রেসক্লাব-এর সাংবাদিকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি শওকত হোসেন মুকুল এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব-এর টুঙ্গীপাড়া উপজেলা সংবাদদাতা মোঃ আফজাল হোসেন। আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর উপজেলা প্রতিনিধি মাইনুল হক সাজু, দৈনিক আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি এস এম বিপুল ইসলাম, দৈনিক গণমুক্তি ও জনতার খবর-এর উপজেলা প্রতিনিধি মোঃ রাকিবুজ্জামানসহ অন্যান্য সাংবাদিকরা।
এ সময় এমপি এস এম জিলানী সাংবাদিকদের প্রতি সত্যনিষ্ঠ ও বাস্তবধর্মী সংবাদ উপস্থাপনের আহ্বান জানান। তিনি সুন্দর ও ডিজিটাল দেশ গঠন এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।


