সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নড়াইলে আন্ত: জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

জেলা ডাকাত দলের ৬ সদস্য জাকির হোসেন তালুকদার কাটাপ্পা (৫৪), জাকির মোল্লা জেকের আলী (৪৮), পারভেজ মৃধা দারোগা (৩৬), মফিজ খাঁ (৩৮),দীন ইসলাম মোল্লা (৪২), সরজিৎ কর (৪৫), গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার (৫ জুলাই) দুপুরে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের মৃত সাচুল হক তালুকদারের ছেলে জাকির হোসেন তালুকদার কাটাপ্পা, খুলনা জেলার তেরখাদা উপজেলার নদীযার গ্রামের মৃত জলিল মোল্যা ছেলে জাকির মোল্লা জেকের আলী, নড়াইলের কালিয়া উপজেলার সালামবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের আইয়ুব আলীর ছেলে পারভেজ মৃধা দারোগা, একই উপজেলার শুক্তগ্রামের সিয়ার উদ্দিন খাঁর ছেলে মফিজ খাঁ, খুলনা জেলার তেরখাদা উপজেলার নালিযাচর গ্রামের কামাল মোল্যার ছেলে দীন ইসলাম মোল্লা ও খুলনা জেলার রুপসা থানার কামার পাড়ার মৃত ভূষণ করের ছেলে সরজিৎ কর।

উল্লেখ্য গত জুন মাসের ৮ তারিখে রাত ২ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মধ্যপাড়ার সালহা উদ্দিন খানের বাড়িতে প্রবেশ করে ঘরের মধ্যে ঢুকে দেশীয় অস্ত্রের হুমকি দিয়ে তার দুই হাত পিছনে বেঁধে ফেলে হত্যার ভয় দেখিয়ে আলমারীর চাবির ছড়া ছিনিয়ে নেয়। পরে আলমারীর তালা খুলে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে ডাকাত ডল সালাউদ্দিন খাঁন ও তার ছোট ছেলে আশিকুর রহমান খাঁনকে বেঁধে ফেলে রেখে যায়। এ ঘটনা নিয়ে সালহা উদ্দিন খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা একটি ডাকাতি মামলা দায়ের করেন, পরে জেলা পুলিশ বিভিন্ন জেলা থেকে তাদেরকে গ্রেফতার করেন। উল্লেখ্য গ্রেফতারকৃত তাদের নামে বিভিন্ন জেলার একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বার্তা বাজারকে বলেন, চুরি এবং ডাকাতি ও মাদক বিরোধী জেলা গোয়েন্দা শাখা পুলিশ কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন