রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় ৪০ বোতল এস্কফ (ফেন্সিডিল) সহ একজন গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল এস্কফ (ফেন্সিডিল) সহ একজন গ্রেফতার।

 পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ২০ এপ্রিল বিকেলে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম পত্নিতলা থানা এলাকায় অবস্থান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পত্নিতলা থানাধীন গোবরাপুরি গ্রামে জনৈক মালেকুলের বাড়ির অদুরে অন্ধাকারে রাস্তার উপরে এলাকায় একজন ব্যাক্তি নেশা জাতীয় মাদক এস্কফ ( ফেন্সিডিল) বিক্রি করার জন্য অবস্থান করছে।
 উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ঘটানাস্থলে রাত ১১.০০ ঘটিকায় পৌছালে একজন ব্যাক্তি দ্রুত রাস্তা থেকে নেমে পালতে থাকে। সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ও তার দেহ তল্লাশী করা হয়।জিজ্ঞাসাবাদে আসামী তার নিজের নাম জহুরুল ইসলাম (৪০) পিতা মেহের আলী গ্রাম আলতা দিঘী থানা ধামইরহাট জেলা নওগাঁ বলে জানায়। আসামির দেহ তল্লাশী কালে তার হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্য হতে ৪০ পিচ এস্কফ মাদক দ্রব্য ( ফেন্সিডিল) উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পত্নিতলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী