রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

​নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় বড় অভিযান: ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, ভ্যানচালক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় জেলা পুলিশ সুপারের দক্ষ দিকনির্দেশনায় এক সফল অভিযান পরিচালনা করে ৯০০ কেজি সরকারি বরাদ্দের ভিজিএফ (VGF) এর চাল উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণ:

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (২০ মে) বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন—মান্দা থানার ০৬ নং মৈনম ইউনিয়ন এলাকায় দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে পাচার ও কালোবাজারির উদ্দেশ্যে মজুদ করা হচ্ছে। সংবাদ পাওয়া মাত্রই পুলিশ সুপার মান্দা থানার অফিসার ইনচার্জকে (ওসি) দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

​পুলিশ সুপারের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে মান্দা থানার একটি স্পেশাল টিম অভিযানে নামে। গতকাল ২০ মে ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ বাবু মন্ডল (৫৬)-এর বসতবাড়ির পাশে মূল গেট সংলগ্ন টিনশেড রান্নাঘরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে অবৈধভাবে মজুদকৃত সর্বমোট ৯০০ কেজি (৩০ বস্তা) সরকারি ভিজিএফের চাল জব্দ করে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই চাল কালোবাজারের মাধ্যমে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছিল।

ভ্যানচালক গ্রেপ্তার ও চঞ্চল্যকর তথ্য:

চাল জব্দের পর পুলিশ আশপাশে তল্লাশি জোরদার করে। একই দিন সন্ধ্যা ১৮:০৫ ঘটিকায় মৈনম বাজার হয়ে বাবু মন্ডলের বাড়ির দিকে আসা একটি ভ্যানকে নিন্দইন ব্রিজ মোড়ের পশ্চিমে মোঃ আইয়ুব আলীর দোকানের সামনে পাকা রাস্তায় থামানো হয়।

​ভ্যানে সরকারি চালের বস্তা দেখে চালক মোঃ উজ্জল সাকিদারকে জিজ্ঞাসাবাদ করা হলে, উপস্থিত সাক্ষীদের সামনে সে স্বীকার করে যে—সে সরকারি চাল সংগ্রহ করে আসামী বাবু মন্ডলের বাড়িতে রাখছিল। পরবর্তীতে এগুলো খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্য ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল আরও জানায়, ভ্যানের চালগুলো সে বাবু মন্ডলের বাসাতেই পৌঁছে দিতে যাচ্ছিল।

আইনি পদক্ষেপ ও পুলিশ সুপারের বক্তব্য:

গ্রেপ্তারকৃত আসামী মোঃ উজ্জল সাকিদার, পলাতক প্রধান আসামী মোঃ বাবু মন্ডলসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একে অপরের সহযোগিতায় অবৈধভাবে সরকারি চাল মজুদ ও কালোবাজারির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25(1)/25-D ধারায় মামলা রুজু করা হয়েছে।

​এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,

“সরকারি ত্রাণের চাল নিয়ে কোনো ধরনের কালোবাজারি বরদাশত করা হবে না। বিষয়টি নিয়ে জেলা পুলিশ গভীরভাবে তদন্ত করছে। ইতোমধ্যে একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের মূল হোতা পলাতক বাবু মন্ডলসহ এর সাথে আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে আমরা জানতে পেরেছি। পলাতক সকল আসামীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর