শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দীর্ঘদিনের জটকাটিয়ে মাদারীপুরে ৬২ কোটি টাকার আধুনিক ডাম্পিং স্টেশন

দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে, প্রায় দেড়শ বছরের পুরোনো মাদারীপুর পৌরসভায় এত দিন ছিল না কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন। মাদারীপুর পৌরসভায় ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশন প্রকল্পের নির্ধারিত জমির দখল নিয়েছে জেলা প্রশাসন। শনিবার ৪ জুলাই দুপুরে সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে জমি পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান বাধা দূর হয়েছে।
জানা গেছে, বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাদারীপুর পৌরসভায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। এ লক্ষ্যে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের  চরব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারণ করা হয়। তবে স্থানীয় কিছু ব্যক্তির দখলে থাকায় জমি-সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন প্রকল্পের নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।
প্রকল্পের অচলাবস্থা নিরসনে গত ৩ জুন ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী অংশ নেন। সভায় প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার জেলা প্রশাসনের সার্ভেয়ার, আমিন, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারিত জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করেন।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, “দীর্ঘদিনের জমির জটিলতা নিরসনের মাধ্যমে ডাম্পিং স্টেশন নির্মাণের পথ উন্মুক্ত হয়েছে। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে। পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং নগরবাসী আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার সুফল ভোগ করবেন।”এবং স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া বলেন, “ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ শেষ হলে চর ব্রাহ্মমদীতে আড়িয়াল খাঁ নদের তীরে একটি ইকোপার্ক গড়ে তোলা হবে। এতে সাধারণ মানুষ বিনোদনের সুযোগ পাবেন। একই সঙ্গে প্রকল্পটি চালু হলে কর্মসংস্থানও সৃষ্টি হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু বলেন, “মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা ছিল। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণে জটিলতা সৃষ্টি হতো। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে। পৌরবাসী আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা পাবেন এবং পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাম্পিং স্টেশনের জন্য প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারিত থাকলেও আপাতত জমির দখল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জমি-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনের ফলে এখন দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ হ্রাস, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য শহর গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা এসিল্যান্ড ফারজানা আক্তার লাবনী, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, লাভলু হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী