শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৬ কৃতি শিক্ষার্থী পেল ‘আইজিপি শিক্ষাবৃত্তি’

দিনাজপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) এর উদ্যোগে দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ, দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের এমন অর্জনে উপস্থিত সকলে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং