শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে অনলাইন ক্যাসিনো ও পর্নোগ্রাফি চক্রের ৩ মূলহোতা গ্রেফতার

দিনাজপুরে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনা এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। বীরগঞ্জ থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।
ডিবির একটি চৌকস দল কাহারোল উপজেলার বলেয়া এলাকায় অভিযান চালিয়ে গীতারাম রায় (৩২) ও রনি হোসেন (৩৪) নামে দুইজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি প্রচারের কাজে ব্যবহৃত ৩টি আধুনিক মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়।
একই রাতে ডিবি পুলিশের অপর একটি দল রসূলপুর ইউনিয়নের বলেয়া হাট এলাকায় পৃথক অভিযান চালায়। সেখান থেকে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) নামে আরও এক জুয়াড়িকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের (হুন্ডি ও অর্থ পাচার) সঙ্গে জড়িত ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাহারোল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং