দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি ভুট্টাখেত থেকে সিরাজুল আল সামস (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আমরুলবাড়ি ডাঙাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুন হওয়া ছেলেটি মমিনুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। উদ্ধারের সময় শিশুটির শ্বাসনালি ও পায়ের রগ কাটাসহ পুরো শরীরে ধারালো ছুরির আঘাতের ক্ষত ছিল।
পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা যায়, গতকাল স্থানীয় একটি মসজিদে ইফতার করতে যায় সিরাজুল। পরে রাত হলেও সে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন ও স্বজনেরা। পরে রাত ৯টার দিকে গ্রামের লোকজন ডাঙাপাড়া মাদ্রাসার পাশে ভুট্টাখেতে ক্ষতবিক্ষত অবস্থায় সিরাজুলকে পড়ে থাকতে দেখেন। রাত পৌনে ১০টা দিকে তাঁকে উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন গ্রামবাসী। সেখানে সিরাজুলকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিন্টু দে বলেন, শিশুটির পুরো শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনার তদন্তে পার্শ্ববর্তী ফুলবাড়ি থানা পুলিশও
দোষীদের শনাক্তের চেষ্টা চলতেছে।
নি হ ত শিশুর পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। এ ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


