শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকসই উৎপাদন ও সংরক্ষণে ইলিশ গবেষণায় নোবিপ্রবির নতুন উদ্যোগ

টেকসই উৎপাদন ও সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ইলিশ গবেষণায় নতুন উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এ লক্ষ্যে অটোলিথ মাইক্রোকেমিস্ট্রি ও মেটাজিনোম বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন জলজ পরিবেশে ইলিশ জনগোষ্ঠীর পরিযায়ী ধরণ, খাদ্যাভ্যাস এবং তাপীয় অভিযোজন মূল্যায়ন বিষয়ক একটি ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় গবেষণা উপ-প্রকল্প (HEAT ATF Sub-project PIN-13081)-এর কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কি-নোট স্পিকার ও প্রকল্প পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ রাকেব-উল-ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম রাব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
কর্মশালায় ড. নাহিদ সুলতানার উপস্থাপনায় অধ্যাপক ড. রাকেব-উল-ইসলাম গবেষণার উদ্দেশ্য, কার্যক্রম এবং সম্ভাব্য ফলাফল বিস্তারিতভাবে তুলে ধরেন।
উপাচার্য ড. গোলাম রাব্বানী তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে HEAT প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে ইলিশ নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন ছিল। এই উপ-প্রকল্পের মাধ্যমে ইলিশ গবেষণা নতুন মাত্রা পাবে এবং গবেষণাক্ষেত্র আরও সমৃদ্ধ হবে।”
উল্লেখ্য, উচ্চশিক্ষার গুণগত উৎকর্ষ সাধন, গবেষণার মানোন্নয়ন এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় HEAT প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং