বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে রাশেদা বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লশ উদ্ধার করেছে থানা পুলিশ| ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে| বুধবার উপজেলার সদর ইউনিয়নের বোয়ালজান গ্রামে ঘটেছে ঘটনাটি| পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বসতঘরের দরজা বন্ধ পেয়ে তা ভেঙ্গে ঘরে ঢুকে রাশেদার ঝুলন্ত লাশ দেখা যায়| পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে| রাশেদার পরিবারের অভিযোগ স্বামী  লিটন মিয়া একজন মাদক বিক্রেতা ও সেবক প্রতিনিয়তই স্ত্রীর সঙ্গে সে ঝগড়া বিবাদ এবং মারধর করতো| ঘটনার আগের রাতেও সে স্ত্রীকে নানা ভাবে নির্যাতন করেছে|
দেলদুয়ার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত চলছে| মামলা প্রক্রিয়াধিন রয়েছে| তবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী  লিটন মিয়াকে আটক করা হয়েছে|

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং