শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে প্রায় ৫ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহে প্রায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, খরিপ মৌসুমে আউশ, উফশী, মুগ ও তিলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪ হাজার ৯’শ কৃষকের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
এর মধ্যে ৩ হাজার ৫’শ কৃষককে ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি বীজ, ৮’শ কৃষককে ১৫ কেজি সার ও ৫ কেজি বীজ এবং ৬’শ কৃষককে ১৫ কেজি সার ও ১ কেজি করে বীজ প্রদান করা হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং