শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকাল ১১টায় ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল। এসময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করাই পুলিশের প্রধান লক্ষ্য।
ব্রিফিং সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনের কৌশল, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং