শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহের কোটচাঁদপুর হাতকড়াসহ পুলিশ ফাঁড়ি থেকে পালাল আসামি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে ফরিদ হোসেন (২৮) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার সাবদারপুরে এ ঘটনা ঘটে।
ফরিদ উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস ফোর্স নিয়ে ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় বাজারসংলগ্ন একটি স্কুলের পেছন থেকে ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাবদারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। তবে ওই রাতেই তিনি হাতকড়াসহ ফাঁড়ি থেকে পালিয়ে যান। ‍ফরিদ কোটচাঁদপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল।
এ বিষয়ে জানতে এএসআই আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, ফরিদ হোসেন নামের এক আসামি হাতকড়াসহ পালিয়েছে বলে জানতে পেরেছি। তিনি কোন মামলার আসামি তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী