শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জীবন দিয়ে হলেও অবহেলিত পাবনা-৩ এলাকার উন্নয়নে কাজ করতে চাই এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, এমপি

“জীবন দিয়ে হলেও অবহেলিত পাবনা-৩ এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আপনারা শুধু জানাবেন কোথায় কি উন্নয়ন করতে হবে। আপনাদের সাথে নিয়ে হাতে হাত ধরে গ্রাম-গঞ্জে, মাঠে-ঘাটে ঘুরে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই”। পাবনা-সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত এমপি এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ১২ মে মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর ঐহিহাসিক বালুচর মাঠ সংলগ্ন মঞ্চে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা তথা পাবনা-৩ আসনের বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতা-কর্মী কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।
বক্তব্যের শুরুতে তাকে এমপি নির্বাচিত করায় সর্ব প্রথম মহান রাব্বুল আলামীন, এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ, জন্মদাতা পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাবনা-৩ এলাকার সর্বস্তরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকের রুমা হতে পেরেছি। আমি আপনাদের সন্তান, আপনাদের সাথে থাকতে চাই। অবহেলিত জনপদের উন্নয়ন করতে চাই। আপনাদের হাত ধরে চলতে চাই। আমাকে আপনাদের সন্তান-বোন-ভগ্নি হিসেবে দেখবেন। কোথায় কি করতে হবে আমাকে জানাবেন।”
এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথম নিজ এলাকায় এলেন।তিনি ঢাকা থেকে সড়ক পথে বিকেল ৫ টার দিকে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছলে বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং মোটর সাইকেল শোভাযাত্রা ও শ্লোগান সহযোগে তাকে চাটমোহরে নিয়ে আসেন। এ সময় সংসদ সদস্য এ্যাডভোকেট রুমা ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানান। চাটমোহরে পৌঁছে প্রথমে তিনি আফ্রাতপাড়া কবরস্থান পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় তার আত্মীয়-স্বজন, মহল্লার মুসুল্লিগণ, বিএনপি নেতৃবৃন্দ দোয়ায় শরীক হন।
অত:পর তিনি গাড়িবহর নিয়ে চাটমোহর খেলার মাঠ সংলগ্ন মঞ্চে পৌঁছালে শ্লোগানে মুখরিত নেতা-কর্মীরা তাকে মঞ্চে নিয়ে যান।সেখানে মাগরিবের আজানের পূর্ব মূহুর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এসময় চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের জৈষ্ঠ নেতৃবৃন্দ ফুলের মালা ও ফুলের তোরা দিয়ে সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা-কে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং