বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার কৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন উপজেলার বাগজানা, আওলাই ও কড়িয়া এলাকার নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, তামিম, অনন্ত, নজরুল ও মাহবুব আলম।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযানে পাঁচবিবি থানার সিনিয়র এসআই মো. আসাদ সহ এসআই শরিফুল হোসেন, গাফফার হোসেন, আলমগীর হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা এবং এএসআই হুমায়ুন কবির, দুলাল হোসেন, মিল্লাত ও তুহিন সহ পুলিশের একটি দল অংশ নেয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং