শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; চট্টগ্রামের পতেঙ্গায় চোরাইকৃত কয়লাসহ দুইটি কাঠের বোঠ জব্দ

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে গত ২ মে ২০২৬ দুপুর ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৩ টন খনিজ কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত ২ টি কাঠের বোট জব্দ করা হয়। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং