রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: পাষণ্ড ছেলের হাতে বাবা খুন, প্রাণ হারালেন ভাইও

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মর্মান্তিক ও অমানবিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জমির লোভে আপন ছেলের হাতে প্রাণ হারিয়েছেন বাবা দুলু (৭০), আর বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন বড় ভাইও। মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক ৮:৩০ মিনিটের দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেজংপুর ইউনিয়নের বাসিন্দা দুলু (৭০) এর সাথে তার ছেলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করাকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে চরম বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার বৃদ্ধ বাবা দুলুর ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

এ সময় ছোট ভাই   বাবাকে বাঁচাতে বড় ভাই এগিয়ে আসলে তাকেও কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামান্য জমির লালসায় একই সাথে বাবা ও ভাইকে হারিয়ে ওই এলাকায় এখন শোকের মাতম ও চাঞ্চল্য বিরাজ করছে।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত  পলাতক রয়েছে।

​এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘাতকে আটক করতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর