চিতলমারী উপজেলায় সংবাদের ভিন্নমাত্রা যোগ করবে জাতীয় দৈনিক ভোরের চেতনা

চিতলমারী উপজেলায় সংবাদপত্র ও সাংবাদিকতার অঙ্গনে নতুন মাত্রা যোগ করার প্রত্যয় ব্যক্ত করেছে দৈনিক ভোরের চেতনা পত্রিকা।

বুধবার (১২ আগস্ট) চিতলমারী থানা প্রেসক্লাবের এক সংবর্ধনা অনুষ্ঠানে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে এ প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের কথা বলা এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক ভোরের চেতনা চিতলমারীসহ দেশের বিভিন্ন এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ, শিক্ষা, সংস্কৃতি, জনদুর্ভোগ ও উন্নয়নের খবর পাঠকের মাঝে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চিতলমারী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ দৈনিক ভোরের চেতনা পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে পত্রিকাটি আরও বেশি সংখ্যক পাঠকের মাঝে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা ও প্রচেষ্টার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক ভোরের চেতনা চিতলমারীর গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকতা ও সংবাদপত্রের মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে চিতলমারী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন