বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চরভদ্রাসনে পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পাটবীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত কৃষকদের মাঝে এসব বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. যায়েদ হোসাইন। তিনি আনুষ্ঠানিকভাবে পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০০ জন পাটচাষীর মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়।
উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. কেরামত আলী জানান, চরভদ্রাসন উপজেলায় মোট ২ হাজার ৫০০ জন পাটচাষীকে এ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৫০০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট ২ হাজার কৃষকের মাঝেও বিনামূল্যে পাটবীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ কর্মসূচির মাধ্যমে পাট চাষে আগ্রহ বৃদ্ধি পাবে এবং উৎপাদন বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং