সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে ৮০০ পুরিয়া হেরোইনসহ ৪ মাদক কারবারি আটক, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর কুঠিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ৮০০ পুরিয়া হেরোইনসহ মমতাজ বেগম ও তার পরিবারের আরও তিন সদস্যকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মমতাজ বেগম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে এবং চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসীর একটি অংশ মমতাজ বেগমের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে বাড়ির বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘিওর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।
এদিকে, আটক ব্যক্তিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাবুগঞ্জের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ, পোস্টের পরই ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা, রহমতপুরে অবৈধ দোকান উচ্ছেদ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশে