রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি

আজ সোমবার (২ মার্চ ২০২৬) গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে নিজ বাড়িতে নিহত চন্ডি পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সামছুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।
বক্তারা আরও বলেন,একজন নারী শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী