সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুর, টংগী পূবাইল কালিগঞ্জ রোডে ফিটনেসবিহীন গাড়ির প্রধান সমস্যা ও ঝুঁকি

দুর্ঘটনা ও প্রাণহানি: ত্রুটিপূর্ণ ব্রেক, স্টিয়ারিং বা অচল যন্ত্রাংশের কারণে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
পরিবেশ দূষণ: মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের কারণে অতিরিক্ত কালো ধোঁয়া বের হয়, যা বায়ুদূষণ বাড়ায়। এছাড়া বিকট শব্দে শব্দদূষণও হয়ে থাকে।
নিয়মভঙ্গ ও যানজট: এসব গাড়ির বেশিরভাগেরই বৈধ লাইসেন্সধারী দক্ষ চালক থাকে না। এছাড়া যত্রতত্র ব্রেক করা এবং রাস্তায় হঠাৎ বিকল হয়ে যাওয়ার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড: অনেক ফিটনেসবিহীন গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের মেয়াদ থাকে না, যা থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়।
আজ সকালে টঙ্গী কালিগন্জ রোডের পূবাইল খোকন ফিলিং স্টেশন সংলগ্ন ফিটনেসবিহীন লেগুনা লাইসেন্সবিহীন চালকের বেপরোয়া গতির কারণে কাভার্ডভ্যান সংঘর্ষে লেগুনার প্রায় ১০ জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে চলাচলের এ মৃত্যু ফাঁদ ফিটনেসবিহীন লেগুনা তুলে দিয়ে ভাল কোন গাড়ির ব্যবস্থা করে দেওয়া খুবই জরুরী।কিন্তু টঙ্গীর রতন নামের এক লাইন ম্যান কাদের নাম ভাঙ্গিয়ে কাদের ছত্রছায়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৭০/৮০ টাকা চাঁদা তুলে এসকল বিকল ও ফিটনেস বিহীন লেগুনার সিরিয়াল দেন ও গাড়ী চালাচ্ছে তা অনেকের কাছেই ধোঁয়াসা।তাই অবিলম্বে এই রতন ও সহযোগিদের আইনের আওতায় এনে সঠিক তথ্যের ভিত্তিতে বিচার করা হোক।যাতে করে যাত্রীসাধারণ এরকম দূর্ঘটনা থেকে মুক্তি পায়,ধন্যবাদ সবাইকে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন